Physical Address
Dogormura, Savar, Dhaka, Bangladesh
Physical Address
Dogormura, Savar, Dhaka, Bangladesh

স্টাফ রিপোর্টার:
ঢাকার সাভার ও আশুলিয়ায় পৃথক মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা ও হেরোইনসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল থেকে রাত পর্যন্ত সাভারের ভাটপাড়া, ব্যাংক কলোনী, পাকিজা ও আশুলিয়ার আরাগাঁও এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
ডিবি পুলিশ জানায়, ভাটপাড়া এলাকায় অভিযান চালিয়ে মোস্তাক নামে একজনকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। পরে ব্যাংক কলোনী এলাকায় অভিযান চালিয়ে মনির হোসেন মনা ও আরেফিন নামে দুজনকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
একই রাতে পাকিজা এলাকায় অভিযান চালিয়ে সাজ্জাত হোসেন ওরফে সজল নামে একজনকে হেরোইনসহ গ্রেপ্তার করা হয়। অপরদিকে আশুলিয়ার আরাগাঁও এলাকায় অভিযান চালিয়ে আলমগীর হোসেন ও তুষার আহম্মেদ নামে আরও দুজনকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, গ্রেপ্তারদের কয়েকজনের বিরুদ্ধে এর আগেও মাদকসহ বিভিন্ন মামলা রয়েছে।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ওসি মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে নিয়মিত ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসা, সরবরাহ ও বিস্তারের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান আরও জোরদার করা হবে।
এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।