Physical Address
Dogormura, Savar, Dhaka, Bangladesh
Physical Address
Dogormura, Savar, Dhaka, Bangladesh

স্টাফ রিপোর্টার: সাভারে নিষিদ্ধ ঘোষিত সাভার সদর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. মনির হোসেন ওরফে ‘মোবাইল মনির’ ওরফে ‘সিটি মনিরকে’ গ্রেপ্তার করেছে সাভার মডেল থানা পুলিশ।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে আশুলিয়ার নবীনগর সেনা শপিং কমপ্লেক্স এলাকা থেকে আশুলিয়া থানার সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানের নেতৃত্ব দেন সাভার মডেল থানার এসআই মো. আশরাফুল ইসলাম।
পুলিশ জানায়, মনির হোসেন সাভার সদর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি এবং পলাতক উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবের ঘনিষ্ঠ অনুসারী। ২০১৯ সালে জাল-জালিয়াতি ও প্রতারণার মামলায় দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে ২০২৫ সালে আদালত তাকে এক বছর সশ্রম কারাদণ্ড ও ৩০ লাখ টাকা অর্থদণ্ড দেন। আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রের দাবি, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় সাভারে আন্দোলনকারীদের ওপর হামলা ও গুলিবর্ষণে মনির সক্রিয়ভাবে অংশ নেন। পরে তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা হয়।
সাভার মডেল থানার ওসি সাইফুল আলম বলেন, মনির হোসেনের বিরুদ্ধে ছাত্র হত্যা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার অভিযোগ রয়েছে। তিনি একাধিক হত্যা মামলাসহ রাজধানীর কোতোয়ালী থানার মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি। তাকে আদালতে পাঠানো হয়েছে।