সাভারে প্রকাশ্যে গাঁজা সেবন, দুইজনের ৩ মাসের কারাদণ্ড

সাভার প্রতিদিন ডেস্ক:
ঢাকার সাভারে প্রকাশ্যে গাঁজা সেবনের অভিযোগে মকবুল হোসেন ও কামাল নামে দুই ব্যক্তিকে তিন মাস করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে তাদের হাজির করা হলে শুনানি শেষে এ দণ্ড দেওয়া হয়।

পুলিশ জানায়, সাভারের ভাকুর্তা ইউনিয়নের শ্যামলাশী কলাতিয়াপাড়া এলাকায় প্রকাশ্যে গাঁজা সেবনের অভিযোগে ওই দুইজনকে আটক করা হয়। পরে তাদের সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত প্রত্যেককে তিন মাস করে সশ্রম কারাদণ্ড দেন।

দণ্ডপ্রাপ্তদের পরে জেলহাজতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *