সাভারে পিকআপের ধাক্কায় পথচারী নিহত

সাভার প্রতিদিন ডেস্ক :

ঢাকার সাভারে পিকআপ ভ্যানের ধাক্কায় মোহাম্মদ রিয়াজ আমীন (৪৭) নামে এক পথচারী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকালে সাভারের ঢাকা মহাসড়কের পাকিজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় পিকআপের চাকা নিচে পড়ে তার দুটি পা প্রায় পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়।

পরে স্থানীয় এক সাংবাদিকের সহযোগিতায় তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত রিয়াজ আমীন সায়মন নোয়াখালীর হাতিয়া উপজেলার ফরাজী গ্রামের বাসিন্দা। তার বাবার নাম নুরুল করিম। তিনি চার সন্তানের জনক ও বেকারি ব্যবসায়ী ছিলেন। রাজধানীর মিরপুর এলাকায় বসবাস করতেন।

নিহতের ভাগ্নে তার পরিচয় নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *