সাভারে দুর্গাপূজা উপলক্ষে খোরশেদ আলমের পক্ষ থেকে উপহার বিতরণ

স্টাফ রিপোর্টার: সাভার পৌরসভার মেয়র পদপ্রার্থী মো. খোরশেদ আলমের পক্ষ থেকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) বিকেলে সাভারের কবিরাজ পাড়া এলাকার সাউথ পয়েন্ট ইন্টারন্যাশনাল স্কুল প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে ৩০০ জনের মধ্যে উপহারসামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউন্সিলর পদপ্রার্থী মো. সোলেমান ফকির সুমন, রাশেদুজ্জামান বাচ্চুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এ সময় বক্তব্যে সোলেমান ফকির সুমন মেয়র পদপ্রার্থী মো. খোরশেদ আলমের জন্য সবার দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেন। খোরশেদ আলম নির্বাচিত হলে পৌরবাসীর সেবা করার সুযোগ পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে মাদকাসক্তি, অশ্লীলতা ও অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে সোলেমান ফকির সুমন বলেন, এসব কর্মকাণ্ডে যে-ই জড়িত থাকুক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না।

দুর্গাপূজা উপলক্ষে এ উপহার বিতরণ কর্মসূচির মাধ্যমে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করার পাশাপাশি ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যের বার্তা তুলে ধরেন আয়োজকেরা। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে শান্তিপূর্ণ ও সম্প্রীতিময় সাভার গড়ে তোলার প্রত্যাশা জানান তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *