সাভারে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের মশারি বিতরণ

স্টাফ রিপোর্টার: ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও সাধারণ মানুষের সুরক্ষায় সাভারের শাহীবাগ এলাকায় অসহায় ও সাধারণ মানুষের মাঝে ৫০০টি মশারি বিতরণ করেছে সাভার পৌর ছাত্রদল, ঢাকা জেলা উত্তর।

মঙ্গলবার বিকেলে আইচানোদ্দা এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। মশারি ব্যবহারে উৎসাহিত করার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়ানো এবং নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়ানোই ছিল এ উদ্যোগের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রবীণ বিএনপি নেতা মোহাম্মদ আলী খান। সাভার পৌরসভার মেয়র পদপ্রার্থী লায়ন খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাভার পৌর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক তাজ খান নাঈম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহফুজ ইকবালসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

আয়োজকরা জানান, ডেঙ্গু প্রতিরোধে মানুষের মধ্যে সচেতনতা তৈরি এবং সাধারণ মানুষের সুরক্ষায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে অসহায় ও নিম্নআয়ের মানুষের কাছে ডেঙ্গু প্রতিরোধের উপকরণ পৌঁছে দেওয়ার মাধ্যমে তাদের সুরক্ষায় সহায়তা করাই এ কর্মসূচির অন্যতম উদ্দেশ্য।

ডেঙ্গুর ঝুঁকি কমাতে মশারি ব্যবহারের পাশাপাশি বাড়ির আশপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংস করার ওপর গুরুত্ব দেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *