Physical Address
Dogormura, Savar, Dhaka, Bangladesh
Physical Address
Dogormura, Savar, Dhaka, Bangladesh

স্টাফ রিপোর্টার:
ঢাকার সাভারে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও আট রাউন্ড গুলিসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে সাভার মডেল থানাধীন পশ্চিম রাজাশন পালোয়ান পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন মো. হোসেন (২২), পিয়াল (২২) ও ইমন (২৪)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে পুলিশের একটি দল পশ্চিম রাজাশন পালোয়ান পাড়ায় অভিযান চালায়। এ সময় ওমর পালোয়ানের বাড়ির একটি পরিত্যক্ত কক্ষ থেকে তিন যুবককে আটক করা হয়।
পরে তাদের তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও আট রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
সাভার মডেল থানার ওসি সাইফুল আলম জানান, অস্ত্র উদ্ধারের ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।