Physical Address
Dogormura, Savar, Dhaka, Bangladesh
Physical Address
Dogormura, Savar, Dhaka, Bangladesh

স্টাফ রিপোর্টার:
ঢাকার আশুলিয়ায় ৫২ কেজি গাঁজাসহ মো. জামাল মিয়া ওরফে সেলিম (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি উত্তর)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন পিকআপভ্যান জব্দ করা হয়।
শনিবার (১৭ অক্টোবর) ভোর ৩টা ৪০ মিনিটের দিকে আশুলিয়ার কবিরপুর রেডিও কলোনি জামে মসজিদের সামনে মহাসড়কে চেকপোস্ট বসিয়ে পিকআপটিতে তল্লাশি চালানো হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ১৫ লাখ ৬০ হাজার টাকা এবং পিকআপটির মূল্য প্রায় ৬ লাখ টাকা।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার জামাল ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানার বনগজ গ্রামের বাসিন্দা। তাঁর বিরুদ্ধে মাদক-সংক্রান্ত তিনটি ও চুরির একটি মামলাসহ মোট চারটি মামলা বিচারাধীন বা প্রক্রিয়াধীন রয়েছে।
এ ঘটনায় আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।