সাভারে ডিবি পরিচয়ে মুক্তিপণ আদায়ের অভিযোগে গ্রেফতার ২

সাভার প্রতিদিন ডেস্ক:

সাভারে ‘ডিবি পুলিশ’ পরিচয়ে একটি বাসায় ঢুকে ভয়ভীতি দেখিয়ে মুক্তিপণ আদায়ের অভিযোগে জিয়া প্রজন্মদল নেতা ও ছাত্রদল কর্মীসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সাভার পৌরসভার ব্যাংক কলোনী এলাকায় অভিযান চালিয়ে মো. আশরাফুল (২৩) ও মো. রাসেল ওরফে রোহানকে (২২) গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে চারটি স্ট্যাম্প ও একটি মুঠোফোন উদ্ধার করা হয়েছে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২১ সেপ্টেম্বর রাতে কাজী মোকমাপাড়া এলাকায় একটি বাসায় ঢুকে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে কয়েকজনকে ভয়ভীতি দেখায় অভিযুক্তরা। পরে তাঁদের মোবাইল ফোন নিয়ে জনপ্রতি এক লাখ টাকা করে দাবি করা হয়। একপর্যায়ে স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া এবং নগদ ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে টাকা আদায়ের অভিযোগ ওঠে।

এ ঘটনায় ভুক্তভোগী রাব্বি খান বাদী হয়ে পাঁচজনের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা করেন। পরে তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে।

সাভার মডেল থানার ওসি সাইফুল আলম জানান, গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *