Physical Address
Dogormura, Savar, Dhaka, Bangladesh
Physical Address
Dogormura, Savar, Dhaka, Bangladesh

সাভার প্রতিদিন ডেস্ক: জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানে সম্মুখসারির যোদ্ধা হিসেবে নেতৃত্ব দিয়েছেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন। তিনি বলেন, স্বৈরাচারী সরকারের পতনের আন্দোলনে রাজপথে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি।
আজ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিজের রাজনৈতিক কর্মকাণ্ড ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে এসব কথা বলেন তমিজ উদ্দিন।
তিনি বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান ছিল দেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। সেই আন্দোলনে সম্মুখসারিতে থেকে নেতৃত্ব দেওয়ার সুযোগ হয়েছে। এর আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনসহ বিএনপির বিভিন্ন আন্দোলন-সংগ্রামেও সক্রিয়ভাবে রাজপথে ছিলাম।
তমিজ উদ্দিন আরো বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতা, মামলা-হামলা ও নির্যাতনের মধ্যেও রাজপথে থেকেছি। একজন ত্যাগী ও নির্যাতিত নেতা হিসেবে এখন আমার লক্ষ্য সাভার উপজেলার পরীক্ষিত নেতাকর্মীদের পাশে দাঁড়ানো। তাদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় কাজ করতে চাই।
সাভারের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, ব্যক্তি স্বার্থকে জলাঞ্জলি দিয়ে মানুষের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে চাই। সাভারের সাধারণ মানুষের প্রত্যাশা ও সমস্যাগুলোকে সামনে রেখে একটি নিরাপদ, সুন্দর ও সমৃদ্ধ সাভার গড়ে তুলতে কাজ করতে চাই।
এদিকে আসন্ন সাভার উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোহাম্মদ তমিজ উদ্দিনকে প্রার্থী হিসেবে দেখতে চান বিএনপি ও এর সহযোগী সংগঠনের তৃণমূলের নেতাকর্মীদের একটি অংশ।
ইতোমধ্যে স্থানীয় পর্যায় ও সামাজিক যোগাযোগমাধ্যমে তার পক্ষে দোয়া, সমর্থন ও সহযোগিতা চেয়ে প্রচার চালাচ্ছেন সমর্থকরা।
সমর্থকদের দাবি, দীর্ঘদিন ধরে বিএনপির আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকা, মামলা-হামলা ও নির্যাতনের মুখেও রাজপথে থাকা এবং জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে সক্রিয় ভূমিকার কারণে তমিজ উদ্দিন তৃণমূলের নেতাকর্মীদের কাছে পরিচিত মুখ হয়ে উঠেছেন।তাদের মতে, সাভার উপজেলার সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা সমাধানে তমিজ উদ্দিনকে স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে পেলে তিনি মানুষের প্রত্যাশা পূরণে ভূমিকা রাখতে পারবেন।
ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল বলেন, আগামী উপজেলা নির্বাচনে ত্যাগী নেতা তমিজ উদ্দিনকে ঘিরে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে আগ্রহ রয়েছে। নেতাকর্মীদের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। বিভিন্ন আন্দোলন-সংগ্রামেও তার ভূমিকা রয়েছে। তাকে ঘিরে নেতাকর্মীদের যে প্রত্যাশা তৈরি হয়েছে, তা সামনে আরও বিস্তৃত হবে বলে আশা করছি।
এদিকে গত ১৩ সেপ্টেম্বর তমিজ উদ্দিনের পক্ষ থেকে আসন্ন সাভার উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার লক্ষ্যে স্থানীয় মানুষের দোয়া, সমর্থন ও সহযোগিতা চাওয়ার বিষয়টি প্রকাশ্যে আসে।