Physical Address
Dogormura, Savar, Dhaka, Bangladesh
Physical Address
Dogormura, Savar, Dhaka, Bangladesh

সাভার প্রতিদিন ডেস্ক: সাভারে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাভার সদর ইউনিয়ন সভাপতি সোহেল রানাকে (৩০) গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে ধামরাইয়ের রোয়াইল ইউনিয়নের ফরিঙ্গা গ্রামের একটি কিন্ডারগার্টেনের অফিস কক্ষ থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আত্মগোপনে থাকা অবস্থায় তাকে গ্রেফতার করা হয়।পুলিশের দাবি, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র-জনতা নিহতের ঘটনায় দায়ের হওয়া একাধিক মামলায় সোহেল রানা এজাহারনামীয় আসামি।
এছাড়া নাশকতা, সহিংসতা ও সন্ত্রাসবিরোধী আইনে তার বিরুদ্ধে প্রায় দেড় ডজন মামলা রয়েছে বলে জানা গেছে।
সাভার মডেল থানার ওসি সাইফুল আলম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে। প্রাথমিক তদন্তে নাশকতামূলক কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তাকে আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হবে।